Loading
Academic Facilities
  • School & College Library: শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার জন্য রয়েছে একটি উন্নত মানের গ্রন্থাগার। এখানে বিষয় ভিত্তিক পর্যাপ্ত বই রয়েছে। ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ের জন্য এ সমস্ত বই Library থেকে নিয়ে পড়তে পারে।
  • Spoken English : শিক্ষার্থীদের ইংরেজিতে কথোপকথনের সুবিধার্থে পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে Spoken English শিখানো হয়।
  • Group Teacher : প্রতি ১০/১২ জন শিক্ষার্থীর জন্য একজন গ্রুপ শিক্ষক থাকেন। তিনি সার্বক্ষণিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
  • Special Class : অনাবাসিক / দুর্বল/ অমনোযোগী শিক্ষার্থীদের জন্য আলাদা বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে।
  • Laboratory : কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজে রয়েছে একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার। এখানে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটার বিষয়ে নিয়মিত ব্যবহারিক ক্লাস নেয়ার ব্যবস্থা রয়েছে।
  • Computer Package Programme : শিক্ষার্থীদের একাডেমিক ক্লাসের পাশাপাশি স্কুলের নিজস্ব Computer Laboratory তে Computer Package program সমূহের উপর প্রশিক্ষণ দেয়া হয়।
  • Diary : ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের বিষয় ভিত্তিক পাঠ সংকেত সংরক্ষণের জন্য প্রতিষ্ঠান থেকে একটি একাডেমিক Diary প্রদান করা হয়।
  • Health and Treatment : জরুরী চিকিৎসার জন্য সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা ছাড়া ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেডিকেল চেক-আপের সুব্যবস্থা রয়েছে।
  • ছাত্রীদের জন্য পৃথক শাখা : ধর্মীয় আদর্শ ও নীতি নৈতিকতা বজায় রাখার স্বার্থে আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রীদের মর্নিং শিফ্‌টে আলাদাভাবে পাঠদানের সুব্যবস্থা রয়েছে।
  • নিয়মিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা : প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠোন্নতির জন্য বছরে দুটি অভিভাবক সমাবেশের ব্যবস্থা ছাড়াও বিভিন্ন প্রেক্ষাপটে অভিভাবকদের সাথে মত বিনিময়ের ব্যবস্থা রয়েছে।