Loading

হোস্টেলের বৈশিষ্ট্য:
  • মনোরম আবাসিক ব্যবস্থা।
  • স্বাস্থ্যসম্মত উন্নত মানের খাদ্য পরিবেশন।
  • সুন্দর পাঠদানের ব্যবস্থা।
  • ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার ব্যবস্থা।
  • নিয়মিত চিকিৎসা সেবা।
  • এ+ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান।
  • দুর্ভল ও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের মাধ্যমে লেখা পড়ায় মনোযোগী করে গড়ে তোলা।
  • যথাযথ নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সুশৃঙ্খল জীবন গঠনে অভ্যস্ত করা।
  • অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমন্ডলী।
  • সুযোগ্য পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত।
  • চমৎকার লোকেশন ও শিক্ষাপযোগী পরিবেশ।
ছাত্রাবাসে অবস্থানকালে যা প্রয়োজন :
  • দুই সেট ড্রেস বাধ্যতামূলক।
  • কালো সু-জুতা ও একটি বেল্ট।
  • বিছানার চাদর, বালিশ তোষক, (সিঙ্গেল) শীতকালের জন্য লেপ / কম্বল ও পাতলা কাঁথা আবশ্যক।
  • গ্লাস প্লেইট বালতি,মগ আবশ্যক।
  • নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য সামগ্রী তৈল, সাবান, আয়না, চিরুনী, টুথব্রাশ, কায়দা ও কোরআন শরীফ।
  • ঋতু ভেদে ভিন্ন ভিন্ন পোষাক, পাঞ্জাবী, ও মেয়েদের জন্য হিযাব আবশ্যক।
  • জ্যামিতি বক্স ও রং পেন্সিল, পাঠ্য পুস্তক, রেফারেন্স বই।
খাদ্য তালিকা :
বার সকালের নাস্তা সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার
শনিবার বাটার/পাউরুটি ভাত , শাক, ডাল ভাত, মাছ, ডাল ভাত, মাছ, ডাল
রবিবার কেক ভাত, ভর্তা, ডাল ভাত, মুরগি, ডাল ভাত, মুরগির পার্টস, ডাল
সোমবার চা-বিস্কুট ভাত, সবজি, ডাল ভাত, সবজি, ডাল ভাত, ডিম, ডাল
মঙ্গলবার পেটিস ভুনা খিচুড়ি ভাত, গরু মাংস, ডাল ভাত, ছোট, ডাল
বুধবার কলা, পাউরুটি ভাত, সবজি, ডাল ভাত, মাছ, ডাল ভাত, মাছ, ডাল
বৃহস্পতিবার সিঙ্গারা পরটা, ভাজি ভাত, গরু মাংস, ডাল ভাত, ভর্তা, শাক, ডাল
শুক্রবার ছমুচা/পুড়ি ভাত, ভর্তা, ডাল ভাত, মুরগি, ডাল ভাত, মুরগির পার্টস, ডাল

বি: দ্র: অনিবার্য কারনে কর্তৃপক্ষ খাওয়ার মেনু পরিবর্তন করতে পারবেন। ঋতু ভেদে মৌসুমী ফল খাওয়ানো হবে। মাস শেষে উন্নত ভোজের আয়োজন।

সহ পাঠক্রম এর কয়েকটি
সহ শিক্ষা কার্যক্রম :
  • প্রতিষ্ঠানের উদ্যোগে অভিজ্ঞ ক্বারী দ্বারা প্রত্যেককে পবিত্র কোরআন শরীফ ও জরুরী মাস্‌আলা মাছায়েল শিক্ষা দেয়া হয়। আবাসিক ছাত্রদেরকে স্ব স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিপালনে উৎসাহিত করা হয়। এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান নিয়মিত পালন করা হয়।
সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা :
  • ছাত্রাবাসের উদ্যোগে বাংলা ও ইংরেজী কবিতা আবৃতি, বক্তৃতা, বিতর্ক, চিত্রাংকন, আযান, ক্বেরাত, হামদ্ ও নাত প্রতিযোগিতা।
  • প্রত্যেক শুক্রবার ছাত্রাবাসের উদ্যোগে শ্রেণী ভিত্তিক ফুটবল ও ক্রিকেট খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
  • হাউজ ভিত্তিক ক্যারাম ও দাবা খেলার আয়োজন করা হয়।
শিক্ষা সফর :
  • শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের জন্য বছরে একবার দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়।
গ্রন্থাগার / পাঠাগার :
  • প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বই সম্বলিত একটি সমৃদ্ধ পাঠাগার আছে, কর্তৃপক্ষের সক্রিয় তত্ত্বাবধানে তা পরিচালিত হয়। এছাড়াও দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা, শিশুতোষ, ম্যাগাজিন ও ফিচার সমৃদ্ধ রেফারেন্স বই উক্ত পাঠাগারে স্থান পেয়েছে। কুরআন হাদিস, মাসআলা মাছায়েল এবং ইসলামী সাহিত্য পাঠাগারে অন্তর্ভুক্ত রয়েছে।
ধর্মীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন :
  • ছাত্রাবাসের উদ্যোগে ধর্মীয় জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ যথাযথভাবে উদ্‌যাপন করা হয়।